‘রাবণ’ ছবির প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান উৎসবে এবার প্রসাধনসামগ্রী ল রিয়েলের মডেল হিসেবে হাজির হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে উৎসবের নানা আনুষ্ঠানিকতার ফাঁকে তাঁর সাম্প্রতিক ছবি রাবণ-এর প্রচারণা করার সুযোগও ছাড়েননি। মণিরত্নম পরিচালিত এ ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে আছেন স্বামী অভিষেক বচ্চন। এই উৎসব ঐশ্বরিয়ার জন্য নতুন কিছু নয়। অভিনেত্রী, বিচারক ও মডেল—এই তিন পরিচয়েই ঐশ্বরিয়া আলোকিত করেছেন কানের লালগালিচা। ২০০২ সালে দেবদাস ছবির অভিনেত্রী হিসেবে ঐশ্বরিয়া প্রথম এসেছিলেন কান উৎসবে। এবারও ঐশ্বরিয়া রাই উৎসবের প্রথম দিনে রাসেল ক্রো আর কেট ব্ল্যানশেটদের মতো তারকাদের সঙ্গে হেঁটেছেন কানের লালগালিচায়। ওয়েবসাইট।