‘রাবণ’ নিয়ে লঙ্কাকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাবণ নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে গেল শ্রীলঙ্কায়। রাজধানী কলম্বোর একটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির এক দিন আগে ঘটল ঘটনাটি। একদল বিক্ষোভকারী গত বৃহস্পতিবার ওই প্রেক্ষাগৃহে অগ্নিসংযোগ করে। বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি ভারতীয় কয়েকজন তারকা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেননি। আমরাও তাঁদের চলচ্চিত্র বর্জন করছি। প্রেক্ষাগৃহের মালিককেও তা মেনে চলতে হবে। শান্তি প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক জানান, অভিষেক-ঐশ্বরিয়া অভিনীত রাবণ ছবিটির সম্প্রচার বন্ধ রাখার আহ্বান জানিয়েছিল বিক্ষোভকারীরা। বিষয়টি পুলিশকে জানানোর পর তারা ওই ঘটনা ঘটায়। ওয়েবসাইট।