'রাসেলের জন্য অপেক্ষা' তিন ভাষায় অনুবাদ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডন বইমেলায় চুক্তি সম্পাদনের সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক এবং রাইট এজেন্ট আলদা তেরেস্টা

রাসেলের জন্য অপেক্ষা বইটি ইতিমধ্যে ইংরেজিতে অনূদিত হয়েছে
রাসেলের জন্য অপেক্ষা বইটি ইতিমধ্যে ইংরেজিতে অনূদিত হয়েছে

এবারের বইমেলায় পাঞ্জেরি পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছিল কথাসাহিত্যিক সেলিনা হোসেনের বই ‘রাসেলের জন্য অপেক্ষা’। এ বছর ইংরেজি, স্প্যানিশ ও ইন্দোনেশিয়ান ভাষায় প্রকাশিত হবে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় প্রকাশের চুক্তি সম্পাদন হলো পৃথিবীখ্যাত রাইট এজেন্ট বেলজিয়ামের আলদা তেরেস্টার সঙ্গে। এর আগে বইটি বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশ করেছিল পাঞ্জেরি পাবলিকেশনস।
গতকাল লন্ডন বইমেলায় এ চুক্তি সম্পাদনের সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম ও নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক।
বইটির প্রকাশক কামরুল হাসান শায়ক চুক্তি সম্পাদনের তথ্য দিয়ে বলেন, এটা বাংলাদেশের প্রকাশনা শিল্পের জন্য এক বিরাট মাইলফলক স্পর্শ করার মতো ঘটনা। ফলে বিশ্বের বাজারে বইটি সহজলভ্য হবে। ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের মূল লক্ষ্যই ছিল এটিই। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বাংলাদেশ এগিয়ে গেল।