‘রাঢ়াঙ’-এর ১০০
নাটকের দল আরণ্যকের আলোচিত নাটক রাঢ়াঙ-এর ১০০তম প্রদর্শনী হয়ে গেল গতকাল শুক্রবার। শততম প্রদর্শনীতেও শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তন ছিল দর্শকে পূর্ণ।সাঁওতাল আদিবাসীদের নিয়ে গবেষণাধর্মী এই নাটক লিখেছেন মামুনুর রশীদ। নির্দেশনাও তাঁর নিজেরই। ১৯৪৭ সালের সাঁওতাল বিদ্রোহে পরাস্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত তাদের ওপর অনাচার-অত্যাচারের কাহিনি নিয়ে গড়ে উঠেছে নাটকের কাহিনি।সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হলে রানিমাতা ইলা মিত্র ভারতে চলে যান। সাঁওতালদের জীবনে নেমে আসে বিশৃঙ্খলা। কেউ কেউ জেলবন্দী হয়, কেউ কেউ পালিয়ে বেড়ায়। একটা সময় তারা বিশ্বম্ভরের সহযোগিতায় নাচোল থেকে নওগাঁর ভীমপুরে চলে আসে। তাদের ঘর হবে, নিজস্ব জমি হবে—বিশ্বম্ভর এই বলে স্বপ্ন দেখান। কিন্তু তা আর হয় না। বিশ্বম্ভর মারা যান। সাঁওতালদের স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। এভাবে দীর্ঘকাল কেটে যায়। ২০০০ সালে এসে আলফ্রেড সরেনের নেতৃত্বে ভূমির অধিকার নিয়ে আবারও জেগে ওঠে সাঁওতালেরা। কিন্তু আলফ্রেড সরেনকেও নির্মমভাবে হত্যা করা হয়। এসব বিষয় উঠে এসেছে নাটকে।এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, তমালিকা কর্মকার, শামীম জামান, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান প্রমুখ।