‘রুখে দাঁড়াও পরাজিতের হুংকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের দিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শীতের সকালে কুয়াশার ঘনঘোর। ছুটির দিনে পথেও যান চলাচল স্বল্প। তবে লাল-সবুজ পতাকা উড়িয়ে ‘রুখে দাঁড়াও পরাজিতের হুংকার, যুদ্ধাপরাধীর বিচার হবেই এবার’ স্লোগানে চারপাশ সচকিত করে তুলে যাত্রা শুরু হয়েছিল শোভাযাত্রার।বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরী। জোট সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় অবিলম্বে যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর করার দাবি জানিয়ে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ ও সম্পাদক হাসান আরিফ।মাথায় পতাকা আঁকা ব্যান্ড, গালে পতাকার নকশা, পোশাকেও লাল-সবুজের প্রাধান্য। শিশু-কিশোর, তরুণ-তরুণী নানা বয়সী উৎসব- অন্তপ্রাণ নর-নারী অংশ নেয় বিজয় শোভাযাত্রায়। বিশাল আকারে এক প্রতীকী মূর্তি ছিল যুদ্ধাপরাধীর। তাকে ঘিরে কালো পোশাকধারী জল্লাদের উদ্যত তলোয়ার হাতে এগিয়ে যাওয়ার দৃশ্যটি ছিল শোভাযাত্রার মূল ভাবের সঙ্গে সাযুজ্যপূর্ণ। এ ছাড়া যুদ্ধাপরাধী রাজাকার-আলবদরদের মুখোশ ছিল প্রচুর। বাঙালির মুক্তির সংগ্রামমহান বিজয় দিবস উপলক্ষে ছায়ানট ধানমন্ডিতে তাদের নিজস্ব মিলনায়তনে গতকাল সন্ধ্যায় ‘বাঙালির মুক্তির সংগ্রাম’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।সম্মেলক কণ্ঠে ‘আজি বাংলাদেশের হূদয় হতে’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ছিল জয়ন্তকুমার রায়ের মুক্তিযুদ্ধবিষয়ক রচনা পাঠ। ভাষার গান, দেশের গান, মুক্তিযুদ্ধের গানসহ গণ-আন্দেলন-সংগ্রামে উদ্দীপনা জাগানো বিভিন্ন গানের একক ও সম্মেলক কণ্ঠের পরিবেশনা দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানটি। শেষ হয় জাতীয় সংগীত দিয়ে।শিল্পকলায় নৃত্যনাট্যমহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী গতকাল রোববার সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শঙ্কাহীন পথচলা শীর্ষক নৃত্যনাট্যের আয়োজন করে।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উ-আলম লেনিন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক আশফাকুর রহমান খান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।৪১টি ঢাক-ঢোল বাজিয়ে বিজয়ের ৪১তম বর্ষবরণ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে উৎসে বাংলাদেশ আয়োজিত তিন দিনব্যাপী ‘বিজয় পার্বণে’ উৎসবের দ্বিতীয় দিনে গতকাল রোববার সকাল নয়টায় বিজয়ের ৪১ বছর উপলক্ষে ৪১টি ঢাক-ঢোল নিয়ে একটি সুসজ্জিত বাদক দল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক পরিভ্রমণ করে। উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক দ্বিতীয় দিনের উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি মানবতাবিরোধী অপরাধীদের বিচারের সুষ্ঠু বাস্তবায়ন এবং স্বাধীনতার চেতনায় জাতীয় স্বার্থ ও ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।এরপর শুরু হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিশু-কিশোরদের মধ্যে বিজয় বাঁশি বিতরণ। শিশুদের বাঁশি বাজানো শেখান বিশিষ্ট বংশীবাদক গাজী আবদুল হাকিম। এ ছাড়া ছিল ‘প্রত্যাশার বাংলাদেশ’ শীর্ষক মতামত প্রদান, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভাস্কর্য ও এভারেস্ট বিজয়ী এম এ মুহিতের এভারেস্ট অভিযানের আলোকচিত্র প্রদর্শনী, বাংলাদেশের ত্রিমাত্রিক মানচিত্রে মুক্তিযুদ্ধের সেক্টর ও সেক্টর কমান্ডারদের পরিচিতি।মুক্ত আসরবিজয় দিবস উপলক্ষে গতকাল সকাল ১০টায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) কার্যালয়ে মুক্ত আসরের আয়োজন করে মুক্তিযুদ্ধের গল্প বলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্ত আসরের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা তাহের আহমদ বীর প্রতীক। এ ছাড়া বক্তব্য দেন মুক্ত আসরের উপদেষ্টা জাবেদ মোর্শেদ, মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক বায়েজিদ ভূঁইয়া, প্রচার সম্পাদক মাকদুসউজ্জামান, শিক্ষা ও গবেষণা সম্পাদক ফরহাদ-উল-ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক বহ্নি মন্ডল প্রমুখ।আলোচনার পর গান, কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশন করা হয়।