‘রূপবানের বনবাস’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিশ্ব মঞ্চে গেয়ে ওঠো আজ শান্তির জয়গান’ আহ্বান নিয়ে ফরিদপুরের বাংলা থিয়েটার মঞ্চস্থ করেছে আবহমান বাংলার লোককাহিনিভিত্তিক যাত্রাভিনয় রূপবানের বনবাস। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলা থিয়েটারের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ যাত্রাপালা রচনা করেছেন সামচুল হক, সম্পাদনা করেছেন মহিউদ্দিন খান এবং নির্দেশনা দিয়েছেন এম এস পলাশ খান।