‘রেজি’ মনোনয়ন পেল ‘টোয়াইলাইট’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়ম অনুযায়ী অস্কার মনোনয়নের একদিন আগে গ্লোডেন র্যাস্পবেরি অ্যাওয়ার্ড বা রেজি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়। সাধারণত বছরের সবচেয়ে বাজে হলিউডি ছবি, বাজে অভিনেতা-অভিনেত্রী ও পরিচালককে রেজি মনোনয়ন ও পুরস্কার দেওয়া হয়। এবার সবচেয়ে বাজে ছবির মনোনয়ন পেয়েছে টোয়াইলাইট: এক্লিপস, দ্য লাস্ট এয়ারবেন্ডার, দ্য বাউন্টি হান্টার, ভ্যাম্পায়ার সাক ও সেক্স অ্যান্ড দ্য সিটি ২। আর দ্য সুইচ ও দ্য বাউন্টি হান্টার-এর মতো দুই-দুটি ছবিতে অভিনয় করে বাজে অভিনেত্রীর মনোনয়ন পেলেন জেনিফার অ্যানিস্টন। বাজে অভিনেতার মনোনয়ন জুটেছে অভিনেতা জ্যাক ব্ল্যাক ও জেরার বাটলারের কপালে। বাজে পরিচালকের তালিকায় আছে সিলভেস্টার স্ট্যালোনের (দ্য এক্সপেন্ডেবলস) মতো তারকার নাম। ওয়েবসাইট।