‘লন্ডন থিয়েটার পুরস্কার’ পেলেন র্যাচেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কারজয়ী অভিনেত্রী র্যাচেল ভাইৎস এবার পেলেন ‘লন্ডন থিয়েটার অ্যাওয়ার্ড’। এ স্ট্রিটকার নেমড ডিজায়ার নাটকে অসাধারণ অভিনয়ের জন্য তিনি পেয়েছেন ব্রিটেনের এই শীর্ষ পুরস্কার। গত রোববার ব্রিটেনের লরেন্স অলিভিয়ার থিয়েটারে এ সম্মাননা দেওয়া হয়। পুরস্কার হাতে নিয়ে র্যাচেল বললেন, ‘এটা আমার জন্য অনেক কিছু। অভিনয়-জীবনের শুরু থেকেই আমি এই পুরস্কারের স্বপ্ন দেখেছি।’লন্ডনের দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘লন্ডনের দর্শকেরা সত্যি অসাধারণ। তাদের জন্যই আমার এ প্রাপ্তি। ধন্যবাদ লন্ডন।’ ওয়েবসাইট।