‘লাইফ অব পাই’ থেকে ‘মিলিয়ন ডলার আর্ম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইফ অব পাই-এর পর নতুন ছবিতে কাজ করবেন সুরজ শর্মা। মিলিয়ন ডলার আর্ম নামের এই ছবির গল্প খেলা নিয়ে। রিয়েলিটি শোর মাধ্যমে বাছাই হওয়া এক খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করবেন তিনি।ছবিটি পরিচালনা করবেন ক্রেগ ফিলিপস। ক্রিকেটের বোলিং আর বেসবলের পিচিং ব্যাপারটা মোটামুটি একই। এ কথা মাথায় ঢোকার পরই একজন এজেন্ট ভারতে এক রিয়েলিটি শোর আয়োজন করে। সেখান থেকে উঠে আসেন দুজন বোলার, যাঁরা পরে বেসবল খেলায় যোগ দেন। সুরজ এই দুজনের একজনের চরিত্রে অভিনয় করবেন। পিটিআই।