'লাখো কণ্ঠে জাতীয় সংগীত' আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হলো গতকাল বুধবার সকালে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠান আয়োজন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ। সার্বিক ব্যবস্থাপনা করেছে এশিয়াটিক ইভেন্টস মার্কেটিং লি. আর সৃজনশীল দিকগুলো নিয়ে কাজ করেছে এশিয়াটিক এমসিএল। ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’ নির্দেশনা দিয়েছেন সুজেয় শ্যাম। জাতীয় সংগীত গাওয়া ছাড়াও সকাল থেকে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মঞ্চে ছিল নানা পরিবেশনা। এখানে গান গেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পী, দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড। শুভেচ্ছা জানাতে আসেন চলচ্চিত্রের তারকারাও। মঞ্চের কিছু পরিবেশনার আলোকচিত্র দেওয়া হলো এখানে। আলোকচিত্রী হাসান রাজা।



