‘লালটিপ’ ছবিতে ফুয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম চলচ্চিত্রে আবহসংগীত করছেন ফুয়াদ আল মুক্তাদির। পাশাপাশি ছবির শিরোনাম গানসহ পাঁচটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন তিনি। ছবির নাম লালটিপ। লালটিপ ছবিটি পরিচালনা করেছেন স্বপন আহমেদ। ফুয়াদ বলেন, ‘চলচ্চিত্র বড় মাধ্যম। শুরু থেকেই এখানে কাজ করার ইচ্ছা ছিল। মনের মতো চলচ্চিত্র না পাওয়ায় এত দিন সেটা সম্ভব হয়নি। লালটিপ একেবারেই আলাদা। লালটিপ চলচ্চিত্রের কাজটি প্রায় দুই মাস ধরে করছি। অভিজ্ঞতা এককথায় অসাধারণ।’ স্বপন আহমেদ আবহসংগীতের সর্বশেষ কাজের তদারকি করতে গত সপ্তাহে ভারতের মুম্বাই থেকে ঢাকায় আসেন। সেখানে তিনি লালটিপ চলচ্চিত্রের শুটিং পরবর্তী কাজ করছেন। গতকাল রোববার দুপুরে মুম্বাই যাওয়ার আগে মুঠোফোনে বলেন, ‘ফুয়াদের সঙ্গে আমার ভাবনার জায়গা থেকে চমৎকার মিল ঘটেছে। তাঁর কাজও পছন্দ হয়েছে।’লালটিপ চলচ্চিত্রে মোট গান থাকছে সাতটি। এগুলোর মধ্যে পাঁচটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কণা, উপল ও কাজী শুভ।