'লেট নাইট কফিতে' এবার কনা

তারকাদের নিয়ে আরটিভির লাইভ টিপস অ্যান্ড ফান-বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’র এবারের পর্বে অতিথি হয়ে আসছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনা।
এ প্রসঙ্গে কনা বলেন, ‘লেট নাইট কফি অনুষ্ঠানটি এর আগেও আমি কয়েকবার দেখেছি। আমার ভালো লেগেছে। অনুষ্ঠানটির উপস্থাপিকা ফারিয়ার সঙ্গে আমার ভালো সম্পর্ক। আশা করছি, সব মিলিয়ে আজকের আড্ডাটা দর্শকদের সঙ্গে অনেক জমে উঠবে।’
‘লেট নাইট কফি’ উপস্থাপনার দায়িত্বে আছেন নুসরাত ফারিয়া মাজহার ও আবির। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ শনিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে।
‘লেট নাইট কফি’ মূলত রাত জাগা দর্শকদের জন্য, যাঁরা রাতের আলোয় নিজেদের নানা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেন। এ অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক। টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে দর্শকদের সঙ্গে নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলেন আমন্ত্রিত তারকা অতিথি।