'লেট নাইট কফি'র অতিথি শাওন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহের আফরোজ শাওন
মেহের আফরোজ শাওন

রাত জাগা দর্শকদের জন্য নিয়মিত অনুষ্ঠান ‘লেট নাইট কফি’র এবারের পর্বে অতিথি হয়ে আসছেন অভিনেত্রী, নির্মাতা ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন।

আরটিভি সূত্রে জানা গেছে, ৫ জুলাই শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রচারিত হবে চ্যানেলটির সেলিব্রেটি লাইভ টিপস অ্যান্ড ফান-বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’।

অনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হিসেবে হাজির থাকছেন মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানটি আরটিভির নিজস্ব স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে দর্শকদের সঙ্গে নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবেন আমন্ত্রিত অতিথি।

‘লেট নাইট কফি’ অনুষ্ঠানটি মূলত রাত জাগা দর্শকদের জন্য, যাঁরা রাতের আলোয় নিজেদের নানা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেন। ‘লেট নাইট কফি’ অনুষ্ঠানের মূল বিষয়বস্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক।
অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে আছেন নুসরাত ফারিয়া মাজহার ও আবির। প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুত্।