‘লেট লতিফ’ সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লেট লতিফ’ হিসেবে পরিচিতি আছে বলিউডের অভিনেতা সালমান খানের। সম্প্রতি একই অভ্যাসের পুনরাবৃত্তি করায় তাঁর আঁতে ঘা লাগার মতোই ঘটনা ঘটেছে। রোগী দেখার সময় পেরিয়ে যাওয়ার পর লীলাবতী হাসপাতালে চিকিত্সাধীন রাজেশ খান্নাকে দেখতে গেলে হাসপাতালের ফটক থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা সালমানকে।কয়েক দিন ধরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজেশ খান্না। তাঁকে এক নজর দেখার জন্য হাসপাতালে গিয়েছিলেন সালমান। কিন্তু যথারীতি সেখানে পৌঁছতেও তিনি দেরি করে ফেলেন। তিনি যখন হাসপাতালের ফটকের সামনে, ততক্ষণে রোগী দেখার সময় পেরিয়ে গেছে। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ ভেতরে ঢোকার অনুমতি দেননি সালমানকে। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে টিএনএন।বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা হওয়া সত্ত্বেও সালমানের জন্য লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিয়মের ব্যত্যয় ঘটাতে রাজি হয়নি। শেষ পর্যন্ত রাজেশ খান্নাকে দেখার আশা ছেড়ে ফিরে যেতে হয়েছে খান সাহেবকে। সময়ের প্রতি উদাসীনতার কারণেই তাঁকে এর আগেও নানা বিড়ম্বনা পোহাতে হয়েছে।