'লোকগান নিয়েই থাকতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথোপকথন: রিংকু। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসরের অন্যতম প্রতিযোগী। বাংলা নববর্ষ উপলক্ষে সম্পর্ক বের করেছে রিংকুর নতুন অ্যালবাম। নাম অনুরাগের মানুষ

রিংকু
রিংকু

অনুরাগের মানুষ...
বাউল শিল্পের সঙ্গে জড়িত আছেন অসংখ্য শিল্পী। আমি মনে করি, তাঁদের হাত ধরে হাজার বছরের সংস্কৃতির চর্চা হচ্ছে, সংস্কৃতি এগিয়ে যাচ্ছে। তাঁরা নানাভাবে আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন। তাঁরাই আমার কাছে ‘অনুরাগের মানুষ’। এমনই কয়েকজন অনুরাগের মানুষের গান দিয়ে অ্যালবামটি তৈরি করেছি।
এই অ্যালবামের গান...
সবকটিই আদি লোকগান। এখানে আমি শংকর দাস বাউল, আক্কাস দেওয়ান, রাজ্জাক দেওয়ান, মুকুন্দ দাস, আলেয়া ও অতনু তিয়াসের গান গেয়েছি। গানগুলোর সংগীতায়োজনও আমিই করেছি।
লোকগানে স্বাচ্ছন্দ্য...
আমার জন্ম হয়েছে লোকগান নিয়ে কাজ করার জন্য। বাংলা লোকগানের ভান্ডার খুব সমৃদ্ধ। তা কখনো শেষ হওয়ার নয়। আমি লোকগান নিয়েই থাকতে চাই।
আমার গাওয়া প্রথম গান...
রাজশাহী বেতারে নিয়মিত গান করতাম। তবে অ্যালবামের জন্য প্রথম গান রেকর্ড করি ২০০৬ সালে, ঢাকার পিওর সাউন্ড স্টুডিওতে। গানটির কথা ছিল ‘আমার পরান পাখি দিয়া ফাঁকি, কই গেলি তুই’। গানটি আমার বাউল প্রেম অ্যালবামে আছে।
প্রথম পারিশ্রমিক...
বেতারে গান গেয়ে প্রথম পারিশ্রমিক পেয়েছিলাম ২০ টাকা। আর চলচ্চিত্রের গানে প্রথম পারিশ্রমিক তিন হাজার টাকা।
ব্যান্ডের খবর...
আমার ব্যান্ডের নাম আদি। একেবারেই নতুন। এখনো গান নিয়ে ভাবছি। আমরা শিকড়ের গান করব।