‘লোকজ সংস্কৃতির বিকাশ’ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিচিত্র ও বিপুল লোক-উপাদানগুলো দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খুঁজে বের করে তা সুশৃঙ্খল পদ্ধতিতে সংগ্রহ ও সংরক্ষণ করা, সংগৃহীত উপাদান গ্রন্থাকারে প্রকাশ এবং নতুন প্রজন্মের সামনে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে বাংলা একাডেমী ‘লোকজ সংস্কৃতির বিকাশ’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার থেকে শুরু হয়েছে দুই দিনের কর্মশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। কর্মশালায় দেশের ২২টি জেলা থেকে মনোনীত ১৮ জন প্রধান সমন্বয়কারী ও ৫১ জন সংগ্রাহক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ফোকলোর গবেষক ফিরোজ মাহমুদ এবং ফোকলোর গবেষক, একাডেমীর পরিচালক শাহিদা খাতুন।