‘ল্যারি ক্রাউন’ জীবনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে মুক্তি পেয়েছে টম হ্যাঙ্কস অভিনীত ও পরিচালিত কমেডি-ড্রামা ল্যারি ক্রাউন। এই ছবি দিয়ে আবারও জুলিয়া রবার্টসের সঙ্গে জুটি বেঁধেছিলেন হ্যাঙ্কস। হ্যাঙ্কসের এই সাক্ষাৎকারে মাঝেমধ্যে অংশ নেন জুলিয়াওআপনারা চার্লি উইলসনস ওয়ার ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। আপনাদের দুজনের সম্পর্কটা একটু ব্যাখ্যা করবেন?হ্যাঙ্কস: আমরা দুজন দুজনকে চিনি ১০ বছর হয়ে গেল। একসময় আবিষ্কার করলাম, আমরা খুবই ভালো বন্ধু হয়ে গেছি। বন্ধুর চেয়ে বরং ‘দোস্তি’ শব্দটা ব্যবহার করা যায়, তাতে আন্তরিকতাটা আরও বেশি স্পষ্ট হয়।জুলিয়া: আমারও ঠিক মনে নেই, প্রথম কবে আমাদের পরিচয় হয়েছিল। একটা ব্যাখ্যাতীত ফটোসেশন করেছিলাম একসঙ্গে, এটা মনে আছে। তখন থেকেই আমরা বন্ধু।টম, সর্বশেষ আপনি পরিচালনা করেছেন ১৯৯৬ সালে। এরপর নিশ্চয়ই আবারও এমন লম্বা বিরতি নেবেন না?হ্যাঙ্কস: সত্যি বলছি, কাজটা একেবারেই কঠিন। নিজেকে শেষ করে দেওয়ার মতো অমানুষিক পরিশ্রম করতে হয়। আমার পরিচালিত আগের ছবি দ্যাট থিংস ইউ ডু আর এটা—দুটো ছবির কাহিনি কিন্তু নির্মিত হতে অনেক সময় নিয়েছে। কাহিনিটা মাথার মধ্যে ঘুরঘুর করতে করতে নির্মিত হয়। একসময় এমন একটা পর্যায়ে আসে, আপনি উপলব্ধি করেন, ‘হ্যাঁ, এবার এই গল্পটা নিয়ে ছবি করাই যায়’।এই ছবিতে একই সঙ্গে পরিচালনার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলেই কি কাজটা আপনার জন্য কঠিন ছিল বলছেন?হ্যাঙ্কস: এমন অনেক ছবিই আমি করেছি, যেখানে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি আমাকে ক্যামেরার বাইরেও অনেক দায়িত্ব নিতে হয়েছে। পরিচালকের কাজটা আসলেই অনেক বিশাল। এই ছবির ব্যাপারে আমাকে অনেকগুলো বছর প্রস্তুতি নিতে হয়েছে, বিশেষ করে শুটিং শুরুর আগের চারটি মাস।অভিনয়ের চেয়ে পরিচালনা অবশ্যই অনেক কঠিন। কিন্তু দুটো কাজই এই ছবিতে কেন একসঙ্গে করতে গেলেন, এর কোনো বিশেষ কারণ নিশ্চয়ই আছে।হ্যাঙ্কস: এই গল্প নিয়ে আমি নিয়ার (নিয়া ভার্ডালস, ছবির সহচিত্রনাট্যকার) সঙ্গে ছয় বছর কথা বলেছি। যে থিম নিয়ে আমরা কাজ করেছি, সেটাও আমি বারবার পরীক্ষা করে দেখতে চেয়েছি। ছবিটার মূলসুর হলো নিজেকে পুনরায় আবিষ্কার করা। না, শুধু নিয়তিনির্ধারিত পুনরায় আবিষ্কার এটি নয়, বরং এটি নিজেকে নিজের মতো এগিয়ে নিয়ে জীবনের নতুন অধ্যায় খুঁজে বের করা। ছবির গল্পে দেখা যাবে, আমি চাকরি হারিয়ে আবারও এই বয়সে কলেজে ফিরে গেছি, যেখানে আমি শিক্ষক হিসেবে পাব জুলিয়াকে। মাঝবয়সী একটা লোক সবকিছু হারিয়েও কিন্তু জীবনের শেষ দেখে না, বরং এর মধ্যে খুঁজে নেয় নতুন শুরু। ল্যারি এমন একটা চরিত্র, যেটা আমার জীবনের একটা অংশ জুড়ে আছে। জুলিয়া, ছবিতে তো দেখা যায় আপনার স্বামীর (ডিন টাইনট) কিছু বদ-অভ্যাস আছে। বাস্তব জীবনে স্বামীর কোন কোন অভ্যাসগুলো আপনি বরদাশত করেন না?জুলিয়া: সৌভাগ্যবশত আমার স্বামীর মধ্যে সে রকম বদভ্যাস নেই। বিবাহিত জীবনে আমি তাই সুখীই। এ ধরনের কোনো অভিযোগ তোলাটা আসলে ন্যায্য হবে না। তবে হ্যাঁ, দেখুন, প্রত্যেক মানুষেরই কিন্তু ব্যক্তিগত ধ্যান-ধারণা আছে। সেটা আপনার ধারণার সঙ্গে না-ও মিলতে পারে। এই ছবিতেও আমি এমন একটা চরিত্র পেয়েছি, যেখানে আমার স্বামীর চরিত্রে মজার অভিনয় করেছে ব্রায়ান।টম, এমন একসময় ছবিটা মুক্তি দিলেন, যখন সব ধুমধাড়াক্কা অ্যাকশন বা অ্যানিমেটেড ছবি চলছে। এই হাঙ্গামার মধ্যে ছবিটা কীভাবে লড়াই করবে?হ্যাঙ্কস: আমাদের বিপণন পরিকল্পনার কথা জানতে চাইছেন তো? সত্যি বলি, বিশেষ ধরনের কোনো পরিকল্পনাই নেই। যদি জানতে চান, এত সব অ্যাকশন, সায়েন্স ফিকশন আর ফ্যান্টাসি ছবির মধ্যে লোকে কেন আমার এই সাদামাটা গল্পটা দেখবে; আমি বলব, শেষ পর্যন্ত আমাদের কাছে সেই গল্পটাই ছুঁয়ে যায়, যেটা জীবনের গল্প বলে। ল্যারি, মাঝবয়সী একটা লোক, সে-ই জীবনের গল্পটাই আমাদের শুনিয়েছে। যে বয়সে চাকরি হারানোর কারণে অনেকে আত্মহত্যার কথা ভাবে, সেই বয়সে ল্যারি জীবনটাকে নতুন করে শুরু করতে কিনা আবারও পড়াশোনা করছে। ছবিটায় হাসি আছে, কান্না আছে। সবচেয়ে বেশি আছে ‘জীবন’-এর উপস্থিতি। হতাশাবাদের বিরুদ্ধে লড়াই আছে। এ কারণে ল্যারিকে আমরা এই সংলাপ দিতে দেখি, ‘আমার জীবনে সবচেয়ে ভালো কী ঘটেছে জানো? আমি চাকরিটা হারিয়েছি।’ ওই চাকরি না হারালে ও হয়তো রোজগেরে কেরানি জীবনটাই যাপন করত। ওই চাকরি হারিয়েছে বলেই ও জীবনের নতুন দিক খুঁজে পেয়েছে। রাজীব হাসানওয়েবসাইট থেকে ভাষান্তরিত