'শঙ্খচিল' যাচ্ছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ নভেম্বর ভারতের গোয়া রাজ্যে শুরু হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’। ৪৭তম এই আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথভাবে নির্মিত চলচ্চিত্র শঙ্খচিল। গৌতম ঘোষ পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কুসুম শিকদার, সাঁঝবাতি, মামুনুর রশীদ, প্রিয়াংশু চ্যাটার্জি, দীপঙ্কর দে, রাজেশ সিন্দে প্রমুখ। বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী জনপদের সমস্যা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
ফেস্টিভ্যালের ‘ইন্ডিয়ান প্যানারমা’ বিভাগে দেখানো হবে চলচ্চিত্রটি। এই বিভাগে আরও দেখানো হবে সালমান খান অভিনীত সুলতান, সঞ্জয়লীলা বানসালী পরিচালিত বাজিরাও মাস্তানি, অক্ষয় কুমার অভিনীত এয়ারলিফটসহ বেশ কিছু চলচ্চিত্র।
জাঁকজমকপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া শেষ হবে ২৮ নভেম্বর।