'শঙ্খধ্বনি'র সঙ্গে ধ্বনি-চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শঙ্খধ্বনি
শঙ্খধ্বনি

শুনতে কি পাও! ছবির নির্মাতা কামার আহমাদ সাইমন এবার নতুন কাজ শুরু করতে যাচ্ছেন৷ তাঁর এবারের ছবি শঙ্খধ্বনি৷ ছবিটি প্রযোজনা করছে সূচনা প্রযোজনা৷ এবার সহপ্রযোজক হিসেবে যুক্ত হলো ধ্বনি-চিত্র লিমিটেড৷ গত শনিবার বিকেলে ঢাকার ফরািস রাষ্ট্রদূত মিশেল ত্রিনকুইয়ার বাসভবনে ‘মিট দ্য প্রেস: আফটার কান’ আয়োজনে এই তথ্য জানান ধ্বনি-চিত্র লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সারা যাকের৷ ৬৭তম কান চলচ্চিত্র উৎসবে উদীয়মান নির্মাতাদের জন্য বিশেষ আয়োজন ‘লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মন্দ ২০১৪’-এ আমন্ত্রিত ১০ চিত্রনাট্যের অন্যতম ছিল শঙ্খধ্বনি৷ বিশ্বব্যাপী ফরাসি দূতাবাসের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়৷
সূচনা প্রযোজনার ব্যবস্থাপনা পরিচালক সারা আফরীন বলেন, ‘কান চলচ্চিত্র উৎসবে লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মন্দে এবার আমাদের আমন্ত্রণ জানানো হয়৷ সেখানে বিভিন্ন দেশের সহপ্রযোজকদের কাছে আমাদের ছবির গল্প এবং নির্মাণ-ভাবনা তুলে ধরেছি৷ তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি৷’
কামার আহমাদ সাইমন বলেন, ‘আগামী ডিসেম্বর নাগাদ শঙ্খধ্বনির কাজ শুরু করব৷ আর ছবির শুটিং শুরু হবে আগামী বছর জুন মাসে৷’
কামার আহমাদ সাইমন ও সারা আফরীন দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন মিশেল ত্রিনকুইয়া৷