'শনিবার বিকেল'-এর শুটিংয়ে পরমব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরমব্রত
পরমব্রত

ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন পরমব্রত। বেশ আগেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ। তিনি বলেন, প্রায় এক মাস আগে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরমব্রত।

জানা গেছে, ১ জানুয়ারি থেকে ঢাকার লোকেশনে শনিবার বিকেল ছবির শুটিং শুরু হয়েছে। ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন পরমব্রতও। শুটিং লোকেশন থেকে মুঠোফোনে নায়িকা তিশা বলেন, ‘ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুটিং করছি। পরমব্রত, জাহিদ হাসানসহ আমরা সবাই আছি শুটিংয়ে।’

জাজ মাল্টিমিডিয়া ছাড়াও যৌথ প্রযোজনার এই ছবি প্রযোজনা করছে বাংলাদেশের ছবিয়াল, ভারতের গ্রিনটাচ ও জার্মানির প্রযোজনা সংস্থা টানডেম প্রোডাকশন।