‘শপথ’ যাচ্ছে চট্টগ্রামে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের প্রযোজনা আবদুল্লাহ আল-মামুন রচিত শপথ নাটকটি চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর আমন্ত্রণে ১৪ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চায়িত হবে। সমকালীন বৈশ্বিক আগ্রাসন ও নিপীড়িত মানুষের হাহাকারে-রূপায়নে ভিন্নধর্মী এই নাটক নির্দেশনা দিয়েছেন আরিফ হায়দার। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিল, মোমেনা চৌধুরী, আপেল আরিফ, রফিক উল্যাহ, তারেকুল ইসলাম, চৈতালী সমদ্দার, সুইট হাসান, পলাশ প্রমুখ।