‘শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধ’ নির্মাণের উদ্যোগ নিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার বাবা রাশীদুল হাসানকে যেদিন ধরে নিয়ে যাওয়া হয়, তখন আপনি কতটুকু ছিলেন?তখন আমার বয়স ছিল ১২ বছর। বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। ব্রিটিশ কাউন্সিলের উল্টো দিকে এখন যেটা ঈশা খাঁ সড়ক, তখন সেটা ছিল স্যাভেজ রোড। আমাদের বাসার নম্বর ছিল ২৮-ডি। ডিসেম্বরের শুরু থেকেই আমরা রাতে আনোয়ার চাচার (আনোয়ার পাশা) বাসায় (৩০-ই) থাকতাম। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর কিছু লোক এসে এই বাসা থেকে বাবা আর আনোয়ার চাচাকে ধরে নিয়ে যায়। ২২ দিন পর, এখন যেখানে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, সেখানে একটি খালের গর্তে আরও অনেকের সঙ্গে বাবার গলিত লাশ পাওয়া যায়। আপনার বাবাকে কোথায় দাফন করা হয়েছিল?ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। এখানে মোট সাতজনকে দাফন করা হয়েছিল। এবার আমরা এখানে ‘শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধ’ নির্মাণের উদ্যোগ নিয়েছি। এর নকশা করেছেন স্থপতি রাশিদুল হাসান। আশা করছি, এ মাসেই নির্মাণকাজ শুরু হবে।আজ টিভিতে কোন কোন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন?চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’য় অংশ নিয়েছি আমি ও শাহীন রেজা নূর, একুশে টিভিতে ‘একুশের সন্ধ্যা’, এনটিভিতে ‘শুভসন্ধ্যা’ এবং জি টিভিতে (গাজী টিভি) ‘তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না’ অনুষ্ঠানে।এই অনুষ্ঠানগুলোয় কোন দিকটি তুলে ধরেছেন?শহীদ বুদ্ধিজীবীদের সত্যের প্রতি দৃঢ় অবস্থানের দিকটি। তাঁরা কিন্তু সেদিন নিজেদের পরিচয় গোপন করেননি। নিশ্চিত মৃত্যু জেনেও সত্য বলেছেন। কিন্তু বিজয়ের ৪১ বছর পর এসে আমরা কী দেখছি, আমাদের রাজনীতিবিদেরা প্রতিনিয়তই মিথ্যার আশ্রয় নিচ্ছেন। তা দেখে আমরা—শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরা খুব কষ্ট পাই।