'শার্কওয়াটার' পরিচালকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবী ছেড়ে চলে গেলেন কানাডীয় সামুদ্রিক জীববিজ্ঞানী ও চিত্রপরিচালক রব স্টুয়ার্ট। তাঁর পরিবেশ–বিষয়ক প্রামাণ্যচিত্র ‘শার্কওয়াটার’ ২০০৬ সালে তাঁকে এনে দিয়েছিল বিশ্বখ্যাতি। জিতেছিল ৩১টি আন্তর্জাতিক পুরস্কার। এই নবীন পরিচালক মাত্র ৩৭ বছর বয়সে মারা গেলেন।
গত মঙ্গলবার স্কুবা ডাইভিং করতে গিয়ে আর ফিরে আসেননি তিনি। পরে ফ্লোরিডা সাগর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। ভ্যারাইটি প্রকাশ করেছে ‘শার্কওয়াটার’-এর সিক্যুয়েল নির্মাণ করতেই স্টুয়ার্ট শেষবারের মতো ডুব দিয়েছিলেন সাগরে। গত শুক্রবার তাঁর মৃতদেহ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে মার্কিন কোস্ট গার্ড। ভ্যারাইটি।