'শিমুলজয়ন্তী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিমুল মুস্তাফা
শিমুল মুস্তাফা

তাঁর প্রথম অ্যালবাম ‘হৃদয় পানে হৃদয় টানে’ প্রকাশিত হয়েছিল ১৯৮৬ সালে। তখন থেকেই সবাই তাঁকে চেনেন। শ্রোতাদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল শিমুল মুস্তাফা নামটি।’ জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা আজ ১৭ অক্টোবর দুপুরে বলেন, ‘আজ আমার বয়স ৫০ হলো। কিন্তু শিমুল মুস্তাফা নামটির বয়স ৩০। আমি তো আবৃত্তি করছি সেই ১৯৮২ সাল থেকে।’
শিমুল মুস্তাফার ৫০তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে অনুষ্ঠান ‘শিমুলজয়ন্তী’। রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। এখানে কেক কাটা ছাড়াও হবে গান, স্মৃতিচারণা, আড্ডা। আর আবৃত্তি? ‘না না, আজ আমি কোনো আবৃত্তি করব না।’ বললেন শিমুল মুস্তাফা।
শিমুল মুস্তাফা জানিয়েছেন, ‘শিমুলজয়ন্তী’ অনুষ্ঠানে গান করবেন প্রিয়াঙ্কা গোপ, অণিমা রায়, সিমু দে, স্বপ্নিল সজীব, মামুন জাহিদ, ছবি, মুস্তাফা খালিদ পলাশ, শাহজিয়া ইসলাম অন্তন, রাহুল আনন্দ প্রমুখ শিল্পীরা।
সামনের দিনগুলো নিয়ে তাঁর পরিকল্পনার কথা উঠতেই বললেন, ‘যেভাবে আছি, সেভাবেই থাকতে চাই। সবার মাঝে। এ বছর ২৫ ডিসেম্বর বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আমি আবারও ৭১টি কবিতা আবৃত্তি করব। গত কয়েক বছর যাবৎ এ অনুষ্ঠানটি করছি। এবার হবে ষষ্ঠ আয়োজন।’