‘শিলা কি জওয়ানি’র সুনিধি চৌহান
সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে মহড়া। সন্ধ্যায় মূল অনুষ্ঠান। গতকাল শুক্রবার দুপুরে এরই ফাঁকে হোটেল রূপসী বাংলায় প্রথম আলোর জন্য একটু সময় বের করলেন ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান। ঢাকায় এসেছেন নকিয়া আয়োজিত ‘সুনিধি চৌহান ইন ঢাকা’ কনসার্টে গান গাইতে। আজ সকালেই মুম্বাই ফিরে যাওয়ার কথা তাঁর। প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বললেন নানা কথা।‘শিলা কি জওয়ানি’ (তিস মার খান), না ‘হালকাট জওয়ানি’ (হিরোইন)?দুটোই।যেকোনো একটি বেছে নিতে হলে...‘শিলা কি জওয়ানি’।আপনার আইটেম গানে কে ভালো নাচতে পারেন?কারিনা কাপুর দুর্দান্ত নাচেন।কিন্তু ‘শিলা কি জওয়ানি’ তো ক্যাটরিনা কাইফ...তাহলে অবশ্য অনেকেরই নাম বলতে হয়। কারিনা, ক্যাটরিনা, কাজল, আনুশকা শর্মা।একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন অভিনয় করার ইচ্ছা আছে।ওটা এমনিই বলে ফেলেছিলাম। এখন গান ছাড়া আর কিছু ভাবছি না।আইটেম গানে কোন দিকটি বেশি গুরুত্বপূর্ণ—গান গাওয়া, নাকি নাচ?এটা একটা টিমওয়ার্ক। দুটোই প্রয়োজন। সাদামাটা একটা গানও চিত্রায়ণের গুণে দারুণ হয়ে উঠতে পারে। আমাদের কাজ হলো গানটাকে সবচেয়ে আকর্ষণীয় করে গাওয়া।আপনার পছন্দের সহশিল্পী কে?সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক। আমার অংশটুকু আমি সর্বোচ্চ চেষ্টা দিয়েই গাই।নিজের কোনো গানের সঙ্গে যদি আপনাকে নাচতে বলা হয়, তাহলে কোন গানটি বেছে নেবেন?অনেকগুলোর কথাই বলতে পারি। ‘আ জারা’ (মার্ডার ২), ‘অ্যায়ভি অ্যায়ভি’ (ব্যান্ড বাজা বরাত), ‘সাজনা জি’ (হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড), ‘ছোকরা জওয়ান’ (ইশকজাদে)।আইটেম গান আবার রোমান্টিক—দুটো ধারাতেই প্রচুর গান গেয়েছেন। কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে?গান তো গানই। নিজের প্রতিটি গানই আমার কাছে আসাধারণ।ঢাকায় কেমন লাগছে?যানজট খুব বেশি। অবশ্য মুম্বাইয়ের যানজটও একই রকম। ঢাকার আবহাওয়া ভালো লাগছে। মানুষগুলোও দারুণ। আবার আসছি ঢাকায়, গান গাইতে, ২৫ জানুয়ারি।সুনিধি চৌহানের সঙ্গে সাক্ষাৎকারের বিস্তারিত থাকছে ১০ জানুয়ারি প্রথম আলোর ‘আনন্দ’ পাতায়।