‘শিল্প ও শিল্পী’র প্রকাশনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের চিত্রকলা আন্দোলনকে সঞ্জীবিত করার উদ্দেশ্যে এবং আন্তর্জাতিক শিল্পভুবনের নানা প্রবণতা ও চর্চা সম্পর্কে বৃহত্তর বাঙালি পাঠকদের পরিচয় করানোর জন্য প্রকাশিত হয়েছে চিত্রকলা ও সংস্কৃতিবিষয়ক ত্রৈমাসিক শিল্প ও শিল্পী। গতকাল শনিবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে এই পত্রিকার প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ভারতের শিল্পী যোগেন চৌধুরী। সভাপতিত্ব করেন শিল্প ও শিল্পীর সম্পাদকমণ্ডলীর সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন পত্রিকাটির প্রকাশক আবুল খায়ের, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, নজরুল ইসলাম, আবু সাইয়িদ, লুভা নাহিদ চৌধুরী এবং আবুল হাসনাত।