প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ বর্ষে পা রেখেছে চারুকলা-বিষয়ক ত্রৈমাসিক শিল্পপ্রভা। গত শুক্রবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে পত্রিকাটির চতুর্থ বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। একই সঙ্গে চালু করা হয় দেশের শিল্প-পৃষ্ঠপোষক সংস্থা ‘সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ (এসপিবিএ)’-এর ওয়েবসাইট। সন্ধ্যায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী ও ওয়েবসাইট উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় উপস্থিত ছিলেন পত্রিকাটির প্রকাশক অঞ্জন চৌধুরী, ‘এসপিবিএর বোর্ড অব গভর্নরসের সদস্য এলদেম বি. কবির, সৈয়দ ফাহিম মুনয়েম, সৈয়দ নাসিম মঞ্জুর, আনিস এ. খান ও আরিফ দৌলা।
আসাদুজ্জামান নূর বলেন, ‘একজন সফল শিল্পোদ্যোক্তার চারুশিল্পের প্রতি অনুরাগ, ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।’
অনুষ্ঠানে এলদেম বি. কবির এসপিবিএর নানা কার্যক্রম তুলে ধরে এসপিবিএ গ্যালারি নিয়ে তাঁর পরিকল্পনার কথা বলেন।