'শিল্পীরাই পারে বন্ধুত্বের বন্ধন দৃঢ় করতে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্ট ক্যাম্পে ছবি আঁকছেন চিত্রকর  রফিকুন নবী ছবি: ভাস্কর মুখার্জি।
আর্ট ক্যাম্পে ছবি আঁকছেন চিত্রকর রফিকুন নবী ছবি: ভাস্কর মুখার্জি।

বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘শিল্পীরাই পারে বন্ধুত্বের বন্ধন দৃঢ় করতে। আর্ট ক্যাম্পের মতো কর্মসুচি গ্রহণ করে দুই বন্ধুপ্রতীম দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও গভীর করতে করতে।’ আজ শুক্রবার বিকেলে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে দুই বাংলার চিত্রকরদের নিয়ে আয়োজিত তিনদিনব্যাপী এক আর্টক্যাম্পের উদ্বোধন করতে এসে একথা বলেছেন মন্ত্রী।
এই আর্ট ক্যাম্পে যোগ দিয়েছেন দুইবাংলার ২৩ জন চিত্রশিল্পী—বাংলাদেশের ১০ জন আর কলকাতার ১৩ জন। বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবুল বারক আলভি, শেখ আফজাল, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইউনুস, রনজিৎ দাস, বিশ্বজিৎ গোস্বামী, কালীদাস কর্মকার এবং ওয়াকিলুর রহমান। আর কলকাতা থেকে যোগ দিয়েছেন গনেশ হালুই, যোগেন চৌধুরী, লালু প্রসাদ সাউ, সনৎ কর, ধীরাজ চৌধুরী, মাহজাবিন মজুমদার, অশোক ভৌমিক, শিবপ্রসাদ কর চৌধুরী, জয়া গাঙ্গুলি, জয়শ্রী চক্রবর্তী , অমিতাভ সেন গুপ্ত, রিনি ধুমাল এবং পিডি ধুমাল।

চিত্রকর ধীরাজ ভট্টাচার্যের ছবি আঁকা দেখছেন মন্ত্রী আসাদুজ্জামান নূর, চিত্রকর গনেশ হালুই প্রমুখ ছবি: ভাস্কর মুখার্জি
চিত্রকর ধীরাজ ভট্টাচার্যের ছবি আঁকা দেখছেন মন্ত্রী আসাদুজ্জামান নূর, চিত্রকর গনেশ হালুই প্রমুখ ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন এবং ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ। আলোচনায় অংশ নেন বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, শিল্পী রফিকুন নবী, সাংসদ ও শিল্পী যোগেন চৌধুরী। উপস্থিত ছিলেন কালি কলম পত্রিকার সম্পাদক আবুল হাসনাতসহ ঢাকা ও কলকাতার বিশিষ্টজনেরা । এই আর্টক্যাম্প চলবে ২২ নভেম্বর পর্যন্ত।