'শিল্পের আলোয় বঙ্গবন্ধু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোকের মাস চলছে। আর এই উপলক্ষে শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক মাসব্যাপী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানমালা। কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার বঙ্গবন্ধুকে নিয়ে এক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
শিল্পী বীরেন সোম, আহমেদ সামসুদ্দোহা, শেখ আফজাল, শাহজাহান আহমেদ বিকাশ, মো. আলপ্তগীনসহ ১৪৮ জন শিল্পীর ১৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। এর মধ্যে রয়েছে একটি ভাস্কর্যশিল্প।