'শীত এলে খুব ভয়ে থাকি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুনমুন
মুনমুন

ক থো প ক থ ন: মুনমুন। অভিনয় ও উপস্থাপনা দুটোই করছেন সমান তালে। আরটিভিতে আজ বিকেলে প্রচারিত হবে ছোটদের নিয়ে অনুষ্ঠান ‘ডেটল সেরা আমি সঙ্গে মা’। উপস্থাপনা করছেন তিনি

কী করছেন?

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শুটিং করছি। নাটকের নাম সুখপাখি আগুন ডানা। মুহিত কামালের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে।

সেরা আমি সঙ্গে মা...

মজার একটি অনুষ্ঠান। ছোট বাচ্চারা মাকে সঙ্গে নিয়ে প্রতিযোগিতায় লড়ছে। আরটিভিতে প্রতি সোমবার ও বুধবার বিকেলে অনুষ্ঠানটি প্রচার করা হয়। এখন চলছে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড।

অনুষ্ঠানটি নিয়ে যা মজার...

বাচ্চার সঙ্গে তার মাকেও অংশ নিতে হচ্ছে। তাই সারাক্ষণ ঘটছে মজার মজার নানা ঘটনা। অনেক মা আছেন, কোনো দিন নাচ বা গান করেননি। সন্তানকে নিয়ে সেই মাকেই গান গাইতে হচ্ছে, নাচতে হচ্ছে। সাধারণত মা সন্তানকে শাসন করেন। কিন্তু এখানে ঘটছে উল্টোটি। এখানে ভুল করছেন মায়েরা আর রেগে যাচ্ছে তাদের সন্তানেরা।

ঘুরে এলাম...

দুই দিন আগেই শ্রীলঙ্কা থেকে ফিরেছি। আমার স্বামীর (তওফিক হোসেন) একটা সম্মেলন ছিল ওখানে। দুজন মিলে ১০ দিন ছিলাম সেখানে। শ্রীলঙ্কার সাতটা স্থানে ঘুরেছি। জায়গাগুলো অদ্ভুত সুন্দর!

টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউনে...

ক্রিকেট আমার খুব পছন্দের খেলা। শুটিং থাকলে কিংবা বেড়াতে গেলেও খেলার খোঁজ রাখি। আর এবার নিজেদের দেশেই হচ্ছে পুরো আয়োজন। কাউন্টডাউন শুরুর ওই অনুষ্ঠান উপস্থাপনার সময় তাই অনেক বেশি উৎফুল্ল ছিলাম।

শীত এলেই...

শীত ভালোই লাগে। তবে শীতের সঙ্গে যুদ্ধও করতে হয়। শুষ্কতা বেড়ে যায় আর ঠান্ডায় গলার অবস্থা হয় যাচ্ছেতাই। যেহেতু গলা দিয়েই আমার কাজ, তাই শীত এলে খুব ভয়ে থাকি।