'শুদ্ধি'তে দীপিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতে সব ভজকট পাকিয়ে আছে। নায়িকা বদলানোর পর এবার ভাগ্য পাল্টায় কি না সেটাই দেখার। করন জোহরের নতুন ছবি শুদ্ধি থেকে কারিনা কাপুর বেরিয়ে যাওয়ার পর এবার চুক্তি করেছেন দীপিকা পাড়ুকোন। নানা রকম জটিলতার প্যাঁচে পড়ায় এর আগে হূতিক রোশনও সরে দাঁড়িয়েছেন। তাঁর বদলে নায়কের ভূমিকায় রণবীর সিং অভিনয় করবেন বলেই গুঞ্জন। রাম-লীলায় বেশ জমেছিল দীপিকা-রণবীরের জুটি।
ছবিটি পরিচালনা করবেন অগ্নিপথ-এর করন মালহোত্রা। দুই করনের এই ছবির কাজ অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল। কারিনা-হূতিক জুটি নিয়েও দর্শকদের মধ্যে বেশ কৌতূহল দেখা দিয়েছিল। কিন্তু হূতিকের দেহে অস্ত্রোপচার, এরপর সুজানের সঙ্গে বিচ্ছেদ, সব মিলিয়ে ছবির কাজ আটকে পড়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস।