'শুভসকাল' ও 'সাঁইজি'র প্রকাশনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সন্ধ্যায় ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে চন্দ্রাবতী একাডেমির আয়োজনে হয়ে গেল কবি মারুফুল ইসলামের দুটি কবিতার বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কবি আসাদ চৌধুরী, কবি মুহম্মদ নুরুল হুদা এবং কথাশিল্পী ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম।
কবি মারুফুল ইসলামের কবিতার দুটি বই শুভসকাল ও সাঁইজি নিয়ে আলোচনা করেন সুবলকুমার বণিক, আসলাম সানী, মঈনুল আহসান সাবের, ফরিদ কবির, লুত্ফর রহমান রিটন ও আমীরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল। সঞ্চালনায় ছিলেন আলী ইমাম। সেখানে কবিতা আবৃত্তি করেন শিরীন বকুল ও জোবায়ের আল মাহমুদ।
আজ থেকে শহরে পৌষমেলা
আজ সুরের ধারার আয়োজনে শুরু হচ্ছে পৌষমেলা। নাগরদোলা, বায়োস্কোপ, পুতুলনাচ ও বাউল গানের পাশাপাশি সেখানে থাকবে পিঠাসহ নানা লোকজ খাবারের স্টল। লালমাটিয়ার হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিকেলে দ্বিতীয় অধিবেশনে থাকবে গান, নাটক ও পালা। কালও থাকবে নানা আয়োজন।