‘শুয়াচান পাখি’ নিয়ে খুব হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল নাইনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক সমীকরণ। নাটকটি লিখেছেন পান্থ শাহরিয়ার এবং পরিচালনা করছেন আলভী আহমেদ। এতে অভিনয় করছেন শশী। কথা হলো তাঁর সঙ্গে।‘সমীকরণ’ নাটকটি একটু পরিচিত মনে হচ্ছে।ঠিকই বলেছেন। ধারাবাহিকটি আগে একবার দেখানো হয়েছিল। কাজ করেছিলাম বছর দেড়েক আগে। এখন কী করছেন?আজ (শনিবার) আলভী আহমেদেরই নতুন নাটকের শুটিং করছি। নাম নাগরিক। চ্যানেল নাইনের জন্য তৈরি হচ্ছে। নাগরিক জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, পাওয়া না-পাওয়ার গল্প নিয়ে নাগরিক।ঈদের জন্য কোনো কাজ করছেন?এখন কয়েকটি ধারাবাহিকের কাজ নিয়ে খুব ব্যস্ত আছি। ঈদের কয়েকটি নাটকের ব্যাপারে আলোচনা হয়েছে। অক্টোবরের শুরু থেকে ওগুলোর কাজ শুরু হবে। শুনেছি, রোজার ঈদের জন্য তৈরি সাত-আটটি নাটক এবার কোরবানির ঈদে প্রচারিত হবে।যে নাটকগুলোর কাজ করছেন, তা নিয়ে আপনি নিজে সন্তুষ্ট?কখনোই সন্তুষ্ট হতে পারি না। কারণ, এক ঘণ্টার নাটক, টেলিছবি কিংবা ধারাবাহিক নাটকে কাজের জন্য যে পরিমাণ সময় দরকার, নির্মাতাদের কাছ থেকে তা পাওয়া যায় না। সপ্তাহ খানেক আগে এক দিনে এক ঘণ্টার একটি নাটকের শুটিং শেষ করেছি। সন্তুষ্ট হওয়ার উপায় আছে? বছর দুয়েক আগে ‘শুয়াচান পাখি’ নামের একটি ছবির শুটিং করেছিলেন। তার খবর কী?এই প্রশ্নের উত্তর দিতে আর ইচ্ছে হয় না। ছবিটি নিয়ে আমি খুব হতাশ। আমরা মজা করে বলি, ‘শুয়াচান পাখি শুয়ে গেছে।’ ছবিটির সর্বশেষ শুটিং করেছিলাম বছর খানেক আগে। এরপর পরিচালকের সঙ্গে আর যোগাযোগ হয়নি। ছবিতে দুটি গান এবং কয়েকটি দৃশ্যের শুটিং এখনো বাকি আছে। তবে কোরবানির ঈদের পর নতুন একটি ছবির শুটিং শুরু করার কথা আছে। এ সপ্তাহেই সব চূড়ান্ত হবে।