'শেকল ভাঙার পদ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বিকেলে রাজধানীর রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে ‘শেকল ভাঙার পদ্য’ শিরোনামে দুই দিনের মুক্তিযুদ্ধের আবৃত্তি উৎসব। আবৃত্তি সংগঠন বাক্শিল্পাঙ্গনের ষষ্ঠ আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক আনোয়ার হোসেন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এদিন সম্মাননা জানানো হয় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আবৃত্তিশিল্পী সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম, কাজী আরিফ, পঞ্চানন চৌধুরী, মানবেন্দ্র বটবেল ও ডালিয়া আহমেদকে।
অনুষ্ঠানে ‘সারা বিশ্বের বিস্ময়’ শিরোনামে আবৃত্তি প্রযোজনা করে মৈত্রী শিশু দল। ‘শেকল ভাঙার নজরুল’ ও ‘এই কি স্বাধীনতা’ নিয়ে মঞ্চে আসে বাক্শিল্পাঙ্গনের দুটি দল। আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে পরিবেশনা শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়।