'শেকড়ের খোঁজে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের দোতলার ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে মোড়ক উন্মোচন হলো শেকড়ের খোঁজে বইটির। লিখেছেন আলোকচিত্রী সাহাদাত পারভেজ।

গতকাল বিকেলে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, ইতিহাসবিদ সিরাজুল ইসলাম, কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, শিক্ষানুরাগী ও সমাজসেবক হাফিজ আহমেদ এবং বইয়ের প্রকাশক পারভেজ হোসেন।
বইটির মোড়ক উন্মোচন করে সিরাজুল ইসলাম বলেন, লেখকের দেখার এবং লেখার ক্ষমতা অসাধারণ। তিনি হয়তো ইতিহাসবিদ নন, কিন্তু বইয়ের পরতে পরতে উঠে এসেছে তাঁর জন্মস্থান গজারিয়ার ইতিহাস। বইটি প্রকাশ করেছে সংবেদ।