‘শেষের কবিতা’ পশ্চিমবঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূনা আফরোজ নির্দেশিত শেষের কবিতা নাটকটির উদ্বোধন হবে পশ্চিমবঙ্গে। ওখানকার থিয়েটার দল পূর্ব পশ্চিম আয়োজিত আন্তর্জাতিক নাট্যো ৎ সবের উদ্বোধনী দিনে নাটকটির মঞ্চায়ন হবে। ২৬ আগস্ট থেকে এ উ ৎ সব শুরু হবে। ওই দিনই মধুসূদন মঞ্চে শেষের কবিতা নাটকটির মঞ্চায়ন। দেশের বাইরে নাটকের উদ্বোধন প্রসঙ্গে নূনা আফরোজ বলেন, ‘পূর্ব পশ্চিম দলটি আমাদের রক্তকরবী নাটকটি ওখানে মঞ্চায়নের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তারা জানতে পেরেছে, আমি শেষের কবিতা নিয়ে কাজ করছি। তখন তারা এ নাটক নেওয়ার জন্য অনুরোধ করে।’ অনেক সময় নতুন নাটক মঞ্চে আসার প্রথম দিকের কিছু প্রদর্শনীতে সমস্যা হতেই পারে। বেশ কয়েকটি প্রদর্শনী হয়ে গেলে নাটকটি একটা অবস্থায় গিয়ে দাঁড়ায়। নাটকের প্রথম প্রদর্শনীই দেশের বাইরে হচ্ছে। পশ্চিমবঙ্গে নাট্যবোদ্ধাদের সামনে নাটকটির প্রদর্শনীর আগের প্রস্তুতি কেমন? ‘এ কারণে গত এক মাসে নাটকটির চারটি কারিগরি মঞ্চায়ন করেছি। নাটকটিতে সংলাপের পাশাপাশি আলোর ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। নাটকটিতে কোনো কোনো জায়গায় আলো সংলাপ হয়ে ওঠে। বিষয়গুলো মাথায় রেখেই নিজের প্রস্তুতিও সেভাবেই নিয়েছি। প্রেমের উপন্যাস থেকে নাটক মঞ্চে করা কঠিন। মঞ্চের উপযোগী করার জন্য নাটকটিকে বিভিন্নভাবে ডিজাইন করা হয়েছে।’ বলছিলেন নূনা। তিনি আরও বললেন, ‘কলকাতার মঞ্চে দর্শকেরা শম্ভুমিত্র নির্দেশিত রক্তকরবী, তৃপ্তিমিত্র অভিনীত চার অধ্যায় নাটক দেখেছেন। একই দর্শকের সামনে আমি রক্তকরবী ও চার অধ্যায় থেকে স্বদেশী নাটকটি করেছি। দর্শকের প্রশংসাও পেয়েছি। ফলে শেষের কবিতা নিয়ে আমার আত্মবিশ্বাস আছে। তবে টেনশনও আছে। যেহেতু নাটকটির প্রথম প্রদর্শনীই হবে ওখানে।’উ ৎ সবে অংশ নেওয়ার জন্য প্রাঙ্গণে মোর দলের ২৪ সদস্যের দল ২৩ আগস্ট পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হয়ে গেছে।যাওয়ার আগে নূনা আফরোজ জানিয়েছেন, ২৭ আগস্ট শান্তিনিকেতনের লিপিকা মঞ্চে নাটকটির আরেকটি প্রদর্শনী হবে। দেশে ফিরবেন ২৯ আগস্ট।শেষের কবিতা নাটকটি শেষের কবিতা উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন অনন্ত হীরা।অভিনয় করেছেন অনন্ত হীরা, নূনা আফরোজ, আউয়াল রেজা, রামিজ রাজু, সুমী, শুভেচ্ছা, মিথিলা, মিতালী, মাইমুনা, আসাদ, বৃষ্টি, শওকত, জাহিদ, সীমান্ত প্রমুখ।