‘শেয়ানে শেয়ানে টক্কর’ নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্সর-বহির্ভূত ও অশ্লীল দৃশ্য সংযোজনের দায়ে সেন্সর বোর্ড শেয়ানে শেয়ানে টক্কর ছবিটি নিষিদ্ধ করেছে সম্প্রতি। সেন্সর বোর্ড থেকে জানানো হয়েছে, নীলফামারীর সৈয়দপুরের আধুনিক লিবার্টি ও ময়মনসিংহের ত্রিশালের চিত্রপুরী প্রেক্ষাগৃহে এই ছবিতে অশ্লীল দৃশ্য সংযোজনের প্রমাণ পাওয়া গেছে। এরই মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সেন্সর বোর্ডের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।