'শৈল সমতলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের মাতৃভাষার গান নিয়ে আজ বৃহস্পতিবার রাত ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘শৈল-সমতলে’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পিংকি তঞ্চঙ্গ্যা। আজ অংশ নিয়েছেন চাকমা, তঞ্চঙ্গ্যা, মারমা, ত্রিপুরা, পাংখোয়া, খেয়াং, বম, রাখাইন ও মনিপুরি নৃগোষ্ঠীর শিল্পীরা। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও মৌলভীবাজারে চিত্রায়িত হয়েছে গানগুলো।