'শৈলজানন্দ পদক' পেলেন জয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়া আহসান
জয়া আহসান

আমি বড় হব, ব্লাইন্ড লেইন, সন্ধ্যাবেলার রূপকথা, শহর থেকে দূরে—এমন অসংখ্য বাংলা ছবির নির্মাতা শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতায় প্রদান করা হয় ‘শৈলজানন্দ পদক’। ২০১৩ সালে কলকাতার শিল্প-সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য আটজনকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

অরিন্দম শীলের আবর্ত ছবিতে অভিনয়ের জন্য জয়া আহসানকে দেওয়া হয়েছে এই বিশেষ সম্মাননা। এবার এই সম্মাননা আরও পেয়েছেন বুদ্ধদেব দাশগুপ্ত, মানু মুখার্জি, পীযূষ গাঙ্গুলি, অনিক দত্ত, সত্যভাষীশ মুখার্জি, ইন্দ্রনীল সেনগুপ্ত ও অরুণিমা ঘোষ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদনে এই পদক বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে যাওয়ার আগে জয়া বলেন, ‘আলোচনা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে এ বছর ভারতের আরেকটি বাংলা ছবিতে কাজ করব।’