'শৈলবালা' একা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একা, বাবা এস এম সোলায়মান আর মা রোকেয়া রফিক বেবী। প্রথম অভিনয় করেন ২০০১ সালে থিয়েটার আর্ট ইউনিটের একটি পথনাটকে। বছর দুয়েক পর অভিনয়ের সুযোগ পান মঞ্চে। তখন থেকে থিয়েটার আর্ট ইউনিটের হয়ে মঞ্চে নিয়মিত কাজ করছেন। মাঝে একটি টিভি নাটকে অভিনয় করেছিলেন, আবুল হায়াতের পরিচালনায় খাঁটি সোনা। ওই নাটকে একার সঙ্গে আরও অভিনয় করেছিলেন মা রোকেয়া রফিক বেবী। এরপর একা এবার অভিনয় করেছেন বিটিভির নাটকে। নাম মধ্যবর্তিনী। নাটকে তাঁর চরিত্রটির নাম ‘শৈলবালা’। নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন রাজু আলীম। প্রচারিত হবে আজ রাত নয়টায়।
এক যুগের অভিনয়জীবনে বিটিভিতে প্রথম কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে একা বললেন, ‘এককথায় অসাধারণ। তা বলে বোঝাতে পারব না।’