‘শ্যামা’ হচ্ছেন শখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্যামা’ চরিত্রে অভিনয় করছেন শখ। পঁচিশে বৈশাখ উপলক্ষে আরটিভির জন্য তৈরি হচ্ছে নৃত্যনাট্যটি। শখ বললেন, ‘এমন একটি চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগছে। অভিনয় আর মডেলিংয়ের কাজ তো সারা বছরই করি, শ্যামা চরিত্রটি আমার সব কাজ থেকে একেবারেই আলাদা। ওই চরিত্রটির জন্য এখন আমি নিজেকে তৈরি করছি।’ শখ জানান, একক অভিনয় আর নৃত্যের মধ্য দিয়ে শ্যামা চরিত্রটি ফুটিয়ে তুলবেন তিনি।