‘সঙ্গে রবীন্দ্রনাথ’-এর প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইতে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রচারিত বিশেষ অনুষ্ঠান সঙ্গে রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের ভিডিও সিডি প্রকাশ পেয়েছে। গতকাল দুপুরে তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে ভিডিও সিডির প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগীতশিল্পী ফাহমিদা খাতুন, রেজওয়ানা চৌধুরী বন্যা, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং অটবির প্রধান নির্বাহী সাব্বির হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমদাদুল হক মিলন।প্রকাশিত ভিডিও সিডিতে রয়েছে শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে চিত্রায়িত রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে পাঁচটি রবীন্দ্রসংগীত। গানগুলো হলো: ‘অনেক দিনের মনের মানুষ’, ‘তার বিদায়বেলার মালাখানি’, ‘কোন্ খেলা যে খেলব কখন্’, ‘কত যে তুমি মনোহর’ এবং ‘ভুলে যায় থেকে থেকে’।