'সত্তা' ছবিতে রোকেয়া প্রাচী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকেয়া প্রাচী
রোকেয়া প্রাচী

মোরশেদুল ইসলামের ‘দুখাই’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেন রোকেয়া প্রাচী। এরপর আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এবার অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী নতুন আরেকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘সত্তা’। পরিচালক হাসিবুর রেজা কল্লোল।
ছবিটিতে অভিনয় প্রসঙ্গে রোকেয়া প্রাচী বলেন, ‘এই পরিচালকের “অন্ধ নিরাঙ্গম’’ ছবিতেও আমি অভিনয় করি। অভিজ্ঞতাও ছিল অসাধারণ। নতুন হলেও পরিচালক ‘‘অন্ধ নিরাঙ্গম’’ ছবিতে যে মুন্সিয়ানা দেখিয়েছেন, অভিনয়শিল্পী হিসেবে আমি সত্যি মুগ্ধ না হয়ে থাকতে পারিনি। কাজের ক্ষেত্রে তাঁর ভাবনাচিন্তা আমাকে অভিভূত করেছে। বয়সে সে আমার চেয়ে ছোট। কিন্তু নির্মাতা হিসেবে তাঁকে আমি অনেক সম্মানের চোখে দেখি। আমাকে তাঁর নতুন ছবিতে অভিনয় করার সুযোগ দেওয়াতে ভালো লাগছে।’
রোকেয়া প্রাচী এও বলেন, ‘পরিচালকের কাছ থেকে ‘‘সত্তা’’ সিনেমার যে গল্প শুনেছি তাতে আমি আগ্রহী। আশা করছি, আগের ছবির চেয়ে এটি আরও ভালো কিছু একটা হবে।’

জানা গেছে, ১০ সেপ্টেম্বর থেকে ‘সত্তা’ ছবির শুটিং শুরু হবে।
রোকেয়া প্রাচী অভিনীত সর্বশেষ ছবি মহম্মদ হান্নানের ‘শিখণ্ডী কথা’ মেরিল-প্রথম আলো পুরস্কারের কয়েকটি বিভাগে পুরস্কৃত হয়েছে।