‘সত্যিকারের’ ঘোড়ায় চড়লেন সাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাংনাম স্টাইলে তো ঘোড়ায় চড়ার অঙ্গভঙ্গি করে পুরো বিশ্বকেই নাচিয়েছেন সাই। এবার সত্যি সত্যিই ঘোড়ায় চড়ে শুটিং করেছেন তিনি। সাদা প্যান্ট, সাদা শার্ট আর লাল ঝলমলে জ্যাকেট পরে ধবধবে সাদা এক ঘোড়ায় চড়লেন সাই। চোখে ছিল গাঢ় লাল সানগ্লাস। কোরিয়ার একটি খাবারের ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রের দৃশ্য ছিল তা। এএনআই।