শতাব্দী ওয়াদুদ। অভিনয় করছেন নাটক ও চলচ্চিত্রে। মঞ্চেও কাজ করছেন। সব মাধ্যমেই সফল তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কথা হলো তাঁর সঙ্গে।‘ট্রাম্পকার্ড’ টেলিছবির ‘ডন’ শতাব্দী ওয়াদুদ...টেলিছবিটা এবারের ঈদে প্রচারিত হবে। আমার সঙ্গে আছে মীম ও নিশো। গল্পটা দুর্দান্ত। ডন চরিত্রের জন্য নিজেকে অন্যভাবে গড়েছি। সুন্দর পাজামা-পাঞ্জাবি, হাতে চুরুট...। আশা করি, দর্শকের ভালো লাগবে। পরিচালক আরিয়ান। ঈদে আমার অন্যান্য কাজ...এখন আছি কট বিহাইন্ড নাটকের সেটে। পরিচালক জয়ন্ত রোজারিও। একটা সংঘবদ্ধ চক্রকে নিয়ে নাটকের গল্প। মুহম্মদ জাফর ইকবালের লেখা নাটকে অভিনয় করলাম, নাম অপরাধবিষয়ক গল্প। একটা থ্রিলার ঘরানার নাটক করেছি, নাম প্রহর। শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় একটা নাটক আসছে—কিডন্যাপ। আরও দুটো নাটক প্রচারিত হবে ঈদে—জল্লাদ আর বান্দরওয়ালা।খল চরিত্রে অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছি কারণ...কাজটা চ্যালেঞ্জিং। আমি সব সময় চ্যালেঞ্জ ভালোবাসি। ভালো হওয়ার কিছু নির্দিষ্ট নিয়মকানুন থাকে। কিন্তু একটা মানুষ অনেকভাবে খারাপ হতে পারে। প্রতিটি গল্পে নিজেকে অন্যভাবে গড়ার সুযোগ থাকে।‘ভিলেন’ ভাবলেই যাঁর কথা মাথায় আসে...ওমর শরিফ নামের একজন মিসরীয় অভিনেতা আছেন, হলিউডেও খুব নাম করেছেন। তাঁকে দারুণ লাগে। পাশের দেশে আছেন অমরেশ পুরি। এ ছাড়া ছোটবেলায় গোলাম মুস্তাফাকে কিছু কিছু সিনেমায় খল চরিত্রে দেখেছিলাম। সেই দৃশ্যগুলো চোখে ভাসে।জীবনঢুলী, পায়রা এবং অন্যান্য...তানভীর ভাইয়ের (তানভীর মোকাম্মেল) জীবনঢুলী ছবির ডাবিং শেষ। এখন বোধ হয় সম্পাদনার কাজ চলছে। পায়রা নামে একটা ছবিতে অভিনয় করলাম। ছবিতে আমার অধিকাংশ শুটিং হয়েছে মালয়েশিয়ায়। দেশে আর এক দিন শুটিং করলেই আমার অংশটুকু শেষ। এ ছাড়া পি এ কাজলের চোখের দেখা নামের একটা ছবির কাজ শুরু হবে।মারদাঙ্গা খল চরিত্রে আমি...এখনো সে রকম চরিত্র করা হয়নি। তবে চোখের দেখা ছবিতে বোধ হয় মারামারিটাও করতে হবে।যে চরিত্র থেকে বের হয়ে আসতে সমস্যা হয়েছিল...মঞ্চে সার্কাস সার্কাস নামের একটা নাটকে রিং মাস্টারের চরিত্র করেছিলাম। ওই চরিত্রটা আমাকে খুব ভুগিয়েছে। মাসের পর মাস মহড়া করার পর অন্য চরিত্র করতে গিয়েও দেখতাম, হাঁটা-কথা বলার ভঙ্গিটা সেই রিং মাস্টারের মতো হয়ে যাচ্ছে।নিজের অভিনীত কোন চরিত্রের সঙ্গে দেখা করার সুযোগ হলে...আমি গেরিলা ছবির মেজর সরফরাজের সঙ্গে দেখা করতে চাইতাম। লোকটাকে কাছে পেলে বোধ হয় মেরেই বসতাম!মো. সাইফুল্লাহ