'সবাই নাটকটির ভূয়সী প্রশংসা করছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানজিকা
তানজিকা

তানজিকা। অভিনয়শিল্পী। আজ চ্যানেল আইয়ে প্রচারিত হবে তাঁর অভিনীত ১৯৭১ সেই সব দিনগুলো ধারাবাহিকটি।
‘১৯৭১ সেই সব দিনগুলো’...
ধারাবাহিকটিতে আমি এক সাহসী মেয়ের ভূমিকায় অভিনয় করছি। আমি যে বাসার বউ, সেই বাসায় কেউ স্বাধীন বাংলাদেশ চায়, কেউ চায় পাকিস্তান। আমি মঞ্চে অভিনয় করি এবং অভিনয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের ব্যাপারে সবাইকে অনুপ্রাণিত করি।
শুটিং অভিজ্ঞতা...
আমরা সবাই খুব কষ্ট করে কাজটি করেছি। শুটিং হয়েছে ঠাকুরগাঁওয়ে। যেখানে কাজ করেছি, ওই এলাকার সবাই অনেক কষ্ট করেছেন। কষ্ট করলে কেষ্ট মেলে—তার প্রমাণ পাচ্ছি। সবাই নাটকটির ভূয়সী প্রশংসা করছেন। এটা খুব ভালো লাগছে।
অভিনয় করতে গিয়ে সেই সব দিনগুলো...
হূদি হকের পরিচালনা তো অবশ্যই দুর্দান্ত, পাশাপাশি নাটকটির চিত্রনাট্যও খুব চমৎকার লিখেছেন তিনি। এত সহজ ভাষায় লিখেছেন যে আমাদের অতিরিক্ত কিছু করতে হয়নি। আর চিত্রনাট্যের গুণেই অভিনয় করতে গিয়ে ১৯৭১ সালের সেই সময়টা গভীরভাবে অনুভব করেছি আমরা। ফলে অভিনয়ও খুব সাবলীল হয়েছে।

আর যা করছি...
খুব বেশি নাটক করছি না। বলতে পারেন একধরনের বিরতিতেই ছিলাম। এর প্রধান কারণ, ভালো মানের কাজের অভাব। এই নাটক বাদে আশরাফী মিঠুর ঘরে-বাইরের শুটিং করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নাটকটি তৈরি হচ্ছে, ঈদের পর প্রচার শুরু হবে।
অবসরে...
অবসরে ঘরসংসার নিয়েই ব্যস্ত। বেশ ভালো সময়ই কাটছে।
বিজ্ঞাপনে...
২০০৪ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার পর বিজ্ঞাপনে কাজ করা হয়েছিল। কিন্তু তারপর কেবল অভিনয় করব বলে ঠিক করি। তাই সেভাবে বিজ্ঞাপন করা হয়নি।
মাহফুজ রহমান