'সব্যসাচী শিল্পী'র জন্মদিনের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮২ বছরে পা রাখলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। গতকাল তাঁর জন্মদিন উপলক্ষে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চারু​শিল্পীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান l ছবি: প্রথম আলো
৮২ বছরে পা রাখলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। গতকাল তাঁর জন্মদিন উপলক্ষে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চারু​শিল্পীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান l ছবি: প্রথম আলো

বকুলতলায় সারি সারি সাদা চেয়ার, সাজানো মঞ্চ। বৃষ্টি না নামলে শিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনের উৎসবটা সেখানেই হতো। তাই জয়নুল গ্যালারির বারান্দায় জড়ো হয়েছিলেন সবাই। সারা জীবনের শিল্পীসঙ্গীদের নিয়ে শিল্পী মুস্তাফা মনোয়ার উপভোগ করছিলেন এই পুনর্মিলনী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজন করা হয়েছিল শিল্পী মুস্তাফা মনোয়ারের ৮২তম জন্মদিনের উৎসব। সেখানে তাঁকে শুভেচ্ছা জানায় চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও একঝাঁক শিল্পী। শিল্পীরা তাঁকে ‘সব্যসাচী শিল্পী’ আখ্যায়িত করেন।
জন্মোৎসবে তাঁকে নিয়ে কথা বলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, শিল্পী রফিকুন নবী, নাট্যজন কেরামত মাওলা, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন ও চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। শুরুতে গান শোনান জন্মোৎসব আয়োজক বাংলাদেশ চারুশিল্পী সংসদের সাংস্কৃতিক বিভাগের শিল্পীরা এবং লাইসা আহমদ লিসা। আবৃত্তি করেন শিমুল মুস্তাফা।
শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত মুস্তাফা মনোয়ার বলেন, ‘শিল্পী আনন্দলোকে বিচরণ করেন, মঙ্গলালোকে পথ চলেন। সমাজে যা ঘটবে তা তুলে ধরাটাই সমাজের প্রতি শিল্পীর দায়বদ্ধতা। আমি শিল্পের পথ ধরেই এত দিন চলেছি, সামনের দিনগুলোতেও তেমনই চলতে চাই।’
সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ডিরেক্টরস গিল্ড আয়োজন করে আরও একটি অনুষ্ঠান। বর্ণিল নাচের মধ্য দিয়ে শিল্পীকে বরণ করেন নৃত্যাঞ্চলের শিল্পীরা। উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, আতাউর রহমান, নওয়াজিশ আলী খান, ইনামুল হক, ম. হামিদ, মোরশেদুল ইসলাম, গাজী রাকায়েত প্রমুখ।
মূল্যবোধের নাট্যোৎসব শুরু
গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে মূল্যবোধের নাট্যোৎসব। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সাত দিনের উৎসবের শুরুর দিনে ছিল কুষ্টিয়া ও জামালপুরের দুটি নাটক। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামেন্দু মজুমদার ও মফিদুল হক।
আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে দিনাজপুরের নাটক উপলব্ধি, চাঁদপুরের প্রিয় দর্শন ও রাত আটটায় ঢাকার নাটক মুল্লুক।

সংস্কৃতি সংবাদ

‘সব্যসাচীশিল্পী’রজন্মদিনেরউৎসব

বকুলতলায় সারি সারি সাদা চেয়ার, সাজানো মঞ্চ।বৃষ্টি না নামলে শিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনের উৎসবটা সেখানেই হতো।তাই জয়নুল গ্যালারির বারান্দায় জড়ো হয়েছিলেন সবাই।সারা জীবনের শিল্পীসঙ্গীদের নিয়ে শিল্পী মুস্তাফা মনোয়ার উপভোগ করছিলেন এই পুনর্মিলনী।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজন করা হয়েছিল শিল্পী মুস্তাফা মনোয়ারের ৮২তম জন্মদিনের উৎসব।সেখানে তাঁকে শুভেচ্ছা জানায় চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও একঝাঁক শিল্পী।শিল্পীরা তাঁকে ‘সব্যসাচী শিল্পী’ আখ্যায়িত করেন।

জন্মোৎসবে তাঁকে নিয়ে কথা বলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, শিল্পী রফিকুন নবী, নাট্যজন কেরামত মাওলা, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন ও চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান।শুরুতে গান শোনান জন্মোৎসব আয়োজক বাংলাদেশ চারুশিল্পী সংসদের সাংস্কৃতিক বিভাগের শিল্পীরা এবং লাইসা আহমদ লিসা।আবৃত্তি করেন শিমুল মুস্তাফা।

শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত মুস্তাফা মনোয়ার বলেন, ‘শিল্পী আনন্দলোকে বিচরণ করেন, মঙ্গলালোকে পথ চলেন।সমাজে যা ঘটবে তা তুলে ধরাটাই সমাজের প্রতি শিল্পীর দায়বদ্ধতা।আমি শিল্পের পথ ধরেই এত দিন চলেছি, সামনের দিনগুলোতেও তেমনই চলতে চাই।’

সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ডিরেক্টরস গিল্ড আয়োজন করে আরও একটি অনুষ্ঠান।বর্ণিল নাচের মধ্য দিয়ে শিল্পীকে বরণ করেন নৃত্যাঞ্চলের শিল্পীরা।উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, আতাউর রহমান, নওয়াজিশ আলী খান, ইনামুল হক, ম. হামিদ, মোরশেদুল ইসলাম, গাজী রাকায়েত প্রমুখ।

মূল্যবোধেরনাট্যোৎ​সবশুরু

গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে মূল্যবোধের নাট্যোৎসব।জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।সাত দিনের উৎসবের শুরুর দিনে ছিল কুষ্টিয়া ও জামালপুরের দুটি নাটক।একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামেন্দু মজুমদার ও মফিদুল হক।

আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে দিনাজপুরের নাটক উপলব্ধি, চাঁদপুরের প্রিয় দর্শন ও রাত আটটায় ঢাকার নাটক মুল্লুক।