'সম্রাট'-এ হৃদয় খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ছবি ‘সম্রাট’-এ যোগ দিলেন সংগীতশিল্পী হৃদয় খান। অভিনয় কিংবা গান নয়, হৃদয় খান করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেটি শেষ হলেই সেন্সরে দেওয়া হবে ‘সম্রাট’। নতুন এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শাকিব খান ও অপু বিশ্বাস এবং কলকাতার ইন্দ্রনীল।
পরিচালক রাজ বলেন, ‘আমার কাছে মনে হয়েছে বড় বাজেটের চলচ্চিত্র “সম্রাট”-এ ব্যাকগ্রাউন্ড মিউজের জন্য হৃদয় খান পারফেক্ট। এ কারণেই তাঁকে নেওয়া। আমার বিশ্বাস, হৃদয় খান তাঁর সেরাটা দেবেন।’
‘সম্রাট’ ছবির গল্প ও চিত্রনাট্য পরিচালকের। চিত্রগ্রহণ করছেন চন্দন রায়চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন ইমন, মিশা সওদাগর, শিমুল খান, কাবিলা প্রমুখ। খুব তাড়াতাড়ি ছবিটি মুক্তির কথা রয়েছে।