'সম্রাট' ছাড়পত্র পেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ ছবিটি ছাড়পত্র পেয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কোনো কর্তন ছাড়াই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় ছবিটি।
রাজ জানান, গত সোমবার সেন্সরে জমা পড়েছিল ছবিটি।
এখন তো তাহলে ঈদে ছবিটি মুক্তির আর বাধা রইল না? রাজ বললেন, ‘না, এখন আর কোনো বাধা নেই। আমরা ঈদেই ছবিটি মুক্তি দিচ্ছি। প্রচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছি।’
ছাড়পত্র পাওয়া প্রসঙ্গে ছবির নায়ক শাকিব খান বলেন, ‘ইতিমধ্যেই সম্রাট ছবির “রাত ভোর” গানটি ইউটিউব দর্শকেরা পছন্দ করেছেন। বিগত ঈদগুলোতে আমার আর অপুর ছবি ভালো ব্যবসা করেছে। এবারের ঈদে দুজনের এই একটাই ছবি। নিশ্চয়ই দর্শকের আলাদা আগ্রহ থাকবে ছবিটি ঘিরে।’
অপু-শাকিব জুটি ছাড়াও ‘সম্রাট’ ছবিতে আরও অভিনয় করেছেন ভারতের অভিনেতা ইন্দ্রনীল।