‘সময়ের প্রয়োজনে’ মুক্তিযুদ্ধের নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশি রাশি পুস্তিকা চারপাশে। পোস্টার, আলোকচিত্র, সেটের অনুকৃতি—সবকিছু পরিপাটি করে সাজানো। কর্মীদের ব্যস্ততা। আমন্ত্রিত ব্যক্তিরা সাগ্রহে দেখছেন ঘুরে ঘুরে। বহুজনের কণ্ঠে বাঙ্ময় জাতীয় নাট্যশালার পরিবেশ। সন্ধ্যা নামতেই বেজে উঠল বাদ্যযন্ত্র। সঙ্গে কর্মীদের নৃত্য। শুরু হলো মুক্তিযুদ্ধের নাট্যোৎসব সময়ের প্রয়োজনে।জহির রায়হানের গল্প অবলম্বনে মোহাম্মদ বারীর নাট্যরূপ ও নির্দেশনায় থিয়েটার আর্ট ইউনিটের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক সময়ের প্রয়োজনের ৫০তম প্রদর্শনী উপলক্ষে ১০টি মুক্তিযুদ্ধের নাটক নিয়ে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ‘সময়ের প্রয়োজনে মুক্তিযুদ্ধের নাট্যোৎসব ২০১০’। উৎসবের উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ্রসিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সাংসদ হাসানুল হক ইনু, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, ম হামিদ ও লিয়াকত আলী। ঘোষণা পাঠ করেন আহ্বায়ক তারেকুল ইসলাম।মামুন নামের এক মুক্তিযোদ্ধার লেখা ডায়েরি পাঠকে কেন্দ্র করে তৈরি হয়েছে সময়ের প্রয়োজনে। ডায়েরিতে লেখা ছিল একদল মুক্তিযোদ্ধার স্বপ্ন, আশা, আশঙ্কা, আনন্দ-বেদনা আর হতাশার অভিজ্ঞতা। এসব নিয়ে নাটকের কাহিনি এগিয়ে যায়। বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেন মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, সেলিম মাহবুব, সাইফ সুমন, স্বাধীন শাহ, চন্দন রেজা প্রমুখ।একই দিন পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাগরিক নাট্যাঙ্গনের সেই সব দিনগুলি। উৎসবে প্রতিদিন দুটি করে মুক্তিযুদ্ধের ১০টি নাটক মঞ্চস্থ হবে। পাশাপাশি নাট্যশালার চত্বরে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধ ও মঞ্চনাটকবিষয়ক পোস্টার ও বিভিন্ন স্মারক। উৎসব চলবে ১৪ জুলাই পর্যন্ত।মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদারকে সংবর্ধনাবাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনের বড় একটা সময় কেটেছিল ফ্রান্সের ভার্সাই নগরে। ভার্সাই নগরে মধুসূদন যে বাড়িতে ছিলেন, সেই বাড়ির সামনে এখন স্মৃতিফলকে বাংলায় লেখা আছে, ‘মাইকেল মধুসূদন দত্ত এই বাড়িটিতে ছিলেন’। ফলকটি কিন্তু প্রথম থেকেই বাংলায় লেখা ছিল না। ফ্রান্সে বসবাসরত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার ভার্সাইয়ের মেয়রকে অনুরোধ করে সেখানে বাংলা ফলকটি লাগিয়েছেন।গতকাল শুক্রবার বিকেলে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে জানা গেল এই অজানা তথ্য। সেখানে পার্থপ্রতিম মজুমদারকে সংবর্ধনা ও ‘আজীবন বিনা মূল্যে চিকিৎসাসেবা’র ঘোষণা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল একুশে পদকপ্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতিমান এই গুণী মূকাভিনয়শিল্পীকে আজীবন তাদের হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেবে।হাসপাতালের চেয়ারম্যান জুনাইদ শফিকের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির উদ্দিন। বক্তব্য দেন সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সরদার এ নাঈম, পরিচালক এস এম শহীদুল্লাহ, এ কে এম শফিকুর রহমান, এ বি এম এফ করিম, কাজী নওশাদ-উন-নবী, মোহিত কামাল প্রমুখ।পরে পার্থপ্রতিম মজুমদার হাসপাতালের সদ্য নির্মিত আইসিইউ বিভাগ পরিদর্শন করেন।খুদে শিল্পীদের তুলিতে বিশ্বকাপবিশ্বকাপ-উন্মাদনাকে শিশুদের মাঝে ছড়িয়ে দিতে গতকাল ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জাগো চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ব্রিটিশ কাউন্সিল ও জার্নি কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন করা হয়। প্রথম পর্বে প্রায় ২০০ শিশু-কিশোরের রং-তুলিতে যেন প্রাণবন্ত হয়ে ওঠে মেসি, কাকা, রুনি, ক্লোসারা। বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পীরা তিনটি বিভাগ থেকে সেরা তিনজন করে মোট নয়জনকে সেরা নির্বাচন করেন। তাদের দেওয়া হয় পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান, অমিত খান ও মাসুদ খান খুদে আঁকিয়েদের হাতে পুরস্কার তুলে দেন।দ্বিতীয় পর্বে গান শোনান ফাহমিদা নবী, অনিমা রায় এবং সংগীত সংগঠন সুর বিহার। শেষে জাগো চলচ্চিত্র প্রদর্শন করা হয়।